Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jibikaar Khoja
Tahsan
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
কেউ কি আছো আমায় মানুষ বলো?
হয়তোবা কেউ আমায় বস্তু ভাবো
এই যে আমি, দেখো, পথের ধারে
হাতে দুটো ফুল নিয়ে তোমার দ্বারে
দেখো, নিষ্ঠুর এ পৃথিবী, বন্ধুর এ পথে একা আমায় দেখো
জীবন যুদ্ধে জানি আমি লড়তে হবে, তবুও লাগে ভয়
জীবনের অর্থ বোঝার আগেই আমি জীবিকার খোঁজে
দেখো একবার, মুখ তুলে দেখো আমাকে
করুণা চাইছি না, চাইছি দাঁড়াতে এই দুটো পায়ে
ছেঁড়া চাদরে আমার এক জন্ম ছিল
ক্ষুধা নিয়ে ঘুম প্রতি রাত লেখা ছিল
এই যে আমি, দেখো, ঘুমিয়ে পথের ধারে
হারিয়ে গেছে আমার সেই ছেঁড়া চাদর