Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dahuki
Subconscious
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
কাঠের পুতুল রঙিন খামে
ক্লান্ত বেদুঈন ঘড়ির রাগে
তুমি কি শুনছো নাকি, আমার ডাহুকী
ও আমার ডাহুকী
গোধূলির সাজ, লাল signal
কার্নিশের ছায়ায় কান্নার ঢল
তুমি কি শুনছো নাকি, আমার ডাহুকী
ও আমার ডাহুকী
নষ্ট গোলাপ, সময়ের অসুখ স্বপ্ন আঁকায়
নিঃসঙ্গতায় নিঃশব্দে রাত তোর ঘর বানায়
প্রাণের খোঁজে শুধু ডাকে ডাহুকী
ভোরের ডাকে ডানা মেলে
আমি এই, তুমি নেই, কেউ নেই
এ কেমন বিভ্রম, হারাই আমি (হারাই)
নীরব আঁধার ভেঙে ডাকা ডাহুকী
নিথর দেহে প্রাণ খোঁজে
মৃত সব কলরব, পাশে নেই শুধু ডাহুকী
অসহায় আমি, আমি, আমি, নীরবতায়
নষ্ট গোলাপ, সময়ের অসুখ স্বপ্ন আঁকায়
নিঃসঙ্গতায় নিঃশব্দে রাত তোর ঘর বানায়