Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rodanbhora E Basanta Sakhi
Arghya Sen
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
রোদনভরা এ বসন্ত, সখী, কখনো আসে নি বুঝি আগে
রোদনভরা এ বসন্ত...
মোর বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে
রোদনভরা এ বসন্ত...
কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা
কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা
সারা দিন-রজনী অনিমিখা কার পথ চেয়ে জাগে
রোদনভরা এ বসন্ত...
দক্ষিণসমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো
দক্ষিণসমীরে দূর গগনে...
কুঞ্জবনে মোর মুকুল যত...
কুঞ্জবনে মোর মুকুল যত আবরণবন্ধন ছিঁড়িতে চাহে
দক্ষিণসমীরে দূর গগনে...
আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে
আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে
দেওয়া হল না যে আপনারে, এই ব্যথা মনে লাগে
রোদনভরা এ বসন্ত, সখী, কখনো আসে নি বুঝি আগে
রোদনভরা এ বসন্ত...