Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tumi Esechhile Porshu
S.D. Burman
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তুমি এসেছিলে পরশু
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি?
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি?
তুমি কি আমায় বন্ধু
কাল ভালোবাসোনি?
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি?
নদী...
নদী যদি হয় রে ভরাট
কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ
তাকে কি মানায়?
নদী যদি হয় রে ভরাট
কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ
তাকে কি মানায়?
তুমি কি আমায় বন্ধু
কাল মনে রাখোনি?
কাল কেন আসোনি?
কাল ভালোবাসোনি
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি?
আকাশে...
আকাশে ছিল না বলে হায়
চাঁদের পালকি
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায়
আসোনি কাল কি?
আকাশে ছিল না বলে হায়
চাঁদের পালকি
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায়
আসো নি কাল কি?
তুমি কি আমায় বন্ধু
কাল অভিলাষোনি?
কাল কেন আসোনি?
কাল ভালোবাসোনি
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি?
বনে...
বনে বনে পাখি ডেকে যায়
আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায়
দিয়ে যায় দোল
বনে বনে পাখি ডেকে যায়
আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায়
দিয়ে যায় দোল
তুমি কি আমায় বন্ধু
একবারও ডাকোনি?
কাল কেন আসোনি?
কাল ভালোবাসোনি
আসোনি
কাল ভালোবাসোনি