Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tomake
Arfin Rumey
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তোমাকে হারিয়ে ফেলেছি
জন্মভিটার অতল জলে
জন্মভিটার অতল জলে
তোমাকে ছড়িয়ে এসেছি
ধান উড়ানো মাটির তলে
ধান উড়ানো মাটির তলে
তোমায় দেখব বলে
দুচোখ পথের ধারে
ও হায়, তোমায় বেঁধেছি আমি
ঘুরেফিরে মন-তারে
আমার বুকের গভীরে
তোমার কথাই বলে, হায়
তোমাকে হারিয়ে ফেলেছি
জন্মভিটার অতল জলে
জন্মভিটার অতল জলে
তোমাকে ছড়িয়ে এসেছি
ধান উড়ানো মাটির তলে
ধান উড়ানো মাটির তলে
তোমায় লিখে রেখেছি
অচিন গাছের ছালে
ও হায়, তোমায় শুধু ডেকেছি
বারে বারে বেখেয়ালে
তোমার জন্য পুড়েছি গো
চোখজোড়া ছলছলে
তোমাকে হারিয়ে ফেলেছি
জন্মভিটার অতল জলে
জন্মভিটার অতল জলে
তোমাকে ছড়িয়ে এসেছি
ধান উড়ানো মাটির তলে
ধান উড়ানো মাটির তলে