Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bolbena Pichutan
Iman Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সব ছেড়ে যেতে হবে একা
আলো, হাওয়া, মাটি ছেড়ে
সবাই জানি
সব ছেড়ে যেতে হবে একা
আলো, হাওয়া, মাটি ছেড়ে
সবাই জানি
রাখবে না আগলে চোখের জল
বিদায়ের দায়ভার হবে শুধু বেদনার
বলবে না পিছুটান আর, "ফিরে চল"
বলবে না পিছুটান আর, "ফিরে চল"
জানবে না ধূলো-হাওয়া
কার পরে কার যাওয়া
মেপে যাবে পথ চলাচল
ব্যথা তবু তার অবিচল
জল এ দাগ দেবে ধুয়ে
ক্ষত তার যাবে সয়ে
ভাঙবে না ফেলে আসা সেই কোলাহল
বলবে না পিছুটান আর, "ফিরে চল"
বলবে না পিছুটান আর, "ফিরে চল"
মেঘ ছায়া অগোচরে
ঝরা পাতা যাবে ঝরে
রাখবে না মনে বনতল
ক্ষয়ে ক্ষয়ে হবে যে অতল
চলে যেতে হবে একা
মুছে সব স্মৃতিরেখা
কাজলের সীমানায় ফিরবে না জল
বলবে না পিছুটান আর, "ফিরে চল"
বলবে না পিছুটান আর, "ফিরে চল"