Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Notun Ami
The Watson Brothers
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সবকিছুই ঠিকঠাক আছে কি চমৎকার
নীল আলোর সরলতায় রংধনুর চিৎকার
পুরোনো কথার মাঝে গা ঢাকা দেই
সেই সুরেই গান গেয়ে যাই প্রত্যেক বারেই
আর কত কথা বলা সোনার খাঁচায়?
বিবেক ও বুদ্ধি চলে অন্য ধারায়
আয়নায় তাকিয়ে দেখি এই তো আমি
একবারও ভালো করে আমি দেখিনি
কাগজেরই পাখা হাতে পরে আমি আকাশ ছুঁতে চাই
ছায়ার মাঝে আমি হন্য হয়ে সত্য খুঁজে বেড়াই
বিভ্রান্তকর এই মায়াজাল আমায় করে অবশ
সবকিছুই আমি, আর সব আমারই দোষ
সব কথার শেষ কথা আমি বলতে চাই
অভিনয় থেকে সরে দাঁড়াই
আমার নতুন আমি আজ করবো বরণ
তোমার জন্য একটা উদাহরন
কাগজেরই ঘুড়ি উড়িয়ে আমি আকাশ ছুঁয়ে যাই
ছায়ার মাঝে আমি শুয়ে পড়ে ক্লান্তি এড়াই
বিভ্রান্তকর এই মায়াজাল আমায় করেনি অবশ
সবকিছুই আমি, আর সব আমারই দোষ