Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Doshar Je Jon Ogo Taare Ke Jaane
Arundhati Holme Chowdhury
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমার দোসর যে জন ওগো তারে
কে জানে, কে জানে
আমার দোসর যে জন ওগো তারে
একতারা তার দেয় কি সাড়া
একতারা তার দেয় কি সাড়া
আমার গানে
কে জানে
আমার দোসর যে জন ওগো তারে
নদীর যে ঢেউ
ওগো জানে কি কেউ
আমার নদীর যে ঢেউ
ওগো জানে কি কেউ
যায়, যায় বহে যায় কাহার পানে
কে জানে
আমার দোসর যে জন ওগো তারে
যখন বকুল ঝরে
আমার কাননতল যায় গো ভরে
যখন বকুল ঝরে
আমার কাননতল যায় গো ভরে
তখন কে-আসে-যায় সেই বনছায়ায়
তখন কে-আসে-যায় সেই বনছায়ায়
কে, কে সাজি তার ভরে আনে
কে জানে
আমার দোসর যে জন ওগো তারে
কে জানে, কে জানে
আমার দোসর যে জন ওগো তারে