Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Eshechhinu Dwar E Tabo
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে
প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে
প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে
এসেছিনু দ্বারে তব
অন্তরে কালো ছায়া পড়ে আঁকা
বিমুখ মুখের ছবি মনে রয় ঢাকা
দুঃখের সাথি তারা ফিরিছে সাথে
এসেছিনু দ্বারে তব
কেন দিলে না মাধুরীকণা, হায় রে কৃপণা
কেন দিলে না মাধুরীকণা, হায় রে কৃপণা
লাবণ্যলক্ষ্মী বিরাজে, ভুবনমাঝে
তারি লিপি দিলে না হাতে
এসেছিনু দ্বারে তব
এসেছিনু দ্বারে তব