Murubbi
Swarobanjo
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
পেট থেকে বের হয়ে করেছি বোকামি
দু' নৌকায় দু' পা গেছে মাঝখানেতে আমি
পেট থেকে বের হয়ে করেছি বোকামি
দু' নৌকায় দু' পা গেছে মাঝখানেতে আমি
আমার ডানে-বামে কানে কানে একটা মাত্র পথ
বলে সিনা টান করে ব্যাটা নে রে নে শপথ!
এই competition-এর যুগে coaching-এতে যাই
সব কথার মোদ্দা কথা হলো "চলো পেট বাঁচাই"
আমি, আপনমনে বসে নিজেরই মগজ খাই
চিবিয়ে দেখি এ যে ঝাল আছে, নুন নাই
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
আরেকটু নুন হবে কি?
এই varsity তে পড়লে নাকি Mercedes চড়ে!
এই varsity তে পড়লে নাকি Mercedes চড়ে!
তাই মুখে পুরে funnel তাতে জ্ঞানের আলো ভরে
আমার হাতেতে pen আছে, বুকেতে knife
কিন্তু attendence ঠিকই আছে seventy five
এই রাস্তায় সস্তায় GPA মেলে বস্তায়
আগে এলে আগে পাবে পরে গেলে পস্তায়
এই রাস্তায় সস্তায় GPA মেলে বস্তায়
আগে এলে আগে পাবে পরে গেলে পস্তায়
পড়লে DC হবে, ডাক্তার, VC হবে
না পড়লে T.C. হবে, এলাকাতে ছিঃ ছিঃ হবে
পড়লে DC হবে, ডাক্তার, VC হবে
না পড়লে T.C. হবে, এলাকাতে ছিঃ ছিঃ হবে
"ফেল করলে বিয়ে দেবো, ছাড়তে হবে বাড়ি
হাতে দেবো কাস্তে কুড়াল, গলায় দেবো দড়ি"
আমি আপনমনে বসে নিজেরই মগজ খাই
চিবিয়ে দেখি এ যে ঝাল আছে, নুন নাই
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
ও মুরুব্বি, না নিলে বেয়াদবি
আরেকটু নুন হবে কি?