Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dharanir Pathe Pathe
Lata Mangeshkar
Popularity · Moderate
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
কত গান, কত আশা
কত ছিল ভালবাসা, মগ্ন স্বপন
এ পথেরই দুই ধারে
বীজেরই মতন তারে করেছি বপন
কত গান, কত আশা
কত ছিল ভালবাসা, মগ্ন স্বপন
এ পথেরই দুই ধারে
বীজেরই মতন তারে করেছি বপন
পথিক যখন যাবে তরু-শাখা-পল্লবে
কিছু ছায়া হয়ে রবে, মোর বাসনা
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
জনম জনম ধরে
পতাকার মত করে নিয়ে ইতিহাস
যেতে যেতে ক্রমে ক্রমে
কখনও গিয়েছে থেমে, ভেঙ্গে গেছে শ্বাস
জনম জনম ধরে
পতাকার মত করে নিয়ে ইতিহাস
যেতে যেতে ক্রমে ক্রমে
কখনও গিয়েছে থেমে, ভেঙ্গে গেছে শ্বাস
তুমি যদি কাল আসো
নতুনেরে ভালোবাসো
আঁধারেতে জ্বেলে নিও, মোর সাধনা
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না
আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো
সেই ঠিকানায়, আর কিছু না
ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো
এই কামনা, আর কিছু না