Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Srotoshini
Sajir Ahmed Snigdho
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
শ্রাবণধারায় এত চেনা কী খুঁজে পাও
যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও
আমার সরলরেখার চিন্তাধারায়
আড়াআড়ি করে দাগ কাটো কেন?
নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো
তৃষ্ণার্ত হৃদয়ে আমি মরীচিকার মতো
তবে তাই যদি হয়, করি না তো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান
পাহাড় চূড়ায় আকাশ তো ছুঁতে দেখিনি
স্রোতস্বিনীর হাওয়ায় পাড়ি দাও সমুদ্দুর
আছড়ে পড়ে সে ঢেউ আমার বুকে দুরন্ত বেগে
নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো
তৃষ্ণার্ত হৃদয়ে আমি মরীচিকার মতো
তবে তাই যদি হয়, করি না তো ভয়
জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ
যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান