Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tumi Bawdol Hoye Esho
Anirban Bhattacharya
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আসবে যবে মানুষ মাঝে
আগুন হয়ে এসো
কালের ফেরে ফলবে সোনা
শেষের হাসি হেসো
যত মিথ্যা ধোঁয়ায় প্রবঞ্চনায়
সত্য হয়ে মেশো
তুমি বদল হয়ে এসো
তুমি বদল হয়ে এসো
আপস ছিল চুপটি করে
আমার সুখে ঢাকা
বাদুরঝোলা অন্ধকারে
ঈশান কোণে আঁকা
এখন ভোরের রাগে জন্মদাগের
নিশান ভালোবেসো
তুমি বদল হয়ে এসো
তুমি বদল হয়ে এসো
নতুন যুগে নতুন গানে
নব্য নহবতে
করুণ গীতে জ্বলুক আশা
তোমার আসার পথে
আজ উঠুক নেচে আপন স্বজন
উঠুক বেঁচে দেশও
তুমি বদল হয়ে এসো
তুমি বদল হয়ে এসো
আসবে যবে মানুষ মাঝে
আগুন হয়ে এসো
কালের ফেরে ফলবে সোনা
শেষের হাসি হেসো
যত মিথ্যা ধোঁয়ায় প্রবঞ্চনায়
সত্য হয়ে মেশো
তুমি বদল হয়ে এসো
তুমি বদল হয়ে এসো