Skip to content

Maya Lagaiche

Koushik O Nagar Sankirtan
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। কি যাদু করিয়া গো বন্দে, মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায় আগেতো জানিনা বন্দের পিরিতের জ্বালায় যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। কি যাদু করিয়া গো বন্দে, মায়া লাগাইছে। আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার প্রান বন্দের পিরিতের নেশায় কুলমান গেছে। দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। কি যাদু করিয়া গো বন্দে, মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারিনা আমার মনে যারে চায় কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে। দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে। কি যাদু করিয়া গো বন্দে, মায়া লাগাইছে।