Skip to content

East Bengal 100 years Theme Song

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ইতিহাস সাক্ষী হল পায়ে পায়ে স্বপ্ন এলো কাঁটাতার টপকালো ফুটবল। রক্তে ছিল যে লাল জ্বললো হলুদ মশাল ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানেই আমার মা আর তো কিছুই জানি না। সাপোর্টারের সাহস বুকে উধাও হল ভয়। জার্সি মানেই আমার মা আর তো কিছুই জানি না। সবুজ ঘাসে লড়াই করে ছিনিয়ে নেবো জয়। একশো বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল। আমরাই দামাল ঘোড়া দুচোখে বারুদ ভরা বলে বলে সবাই দেব গোল। গ্যালারির হৃদয় জুড়ে ভালবাসা দিচ্ছি ছুঁড়ে বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল। জার্সি মানেই আমার মা আর তো কিছুই জানি না। দর্শকের ঐ গর্জনে মাঠ উথালপাথাল। জার্সি মানেই আমার মা আর তো কিছুই জানি না। এক কিকে তে গোলপোস্টের যাচ্ছে ছিঁড়ে জাল। একশ বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল।