Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ma O Baba
Subconscious
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
বহুদূরে আজ আমি বসে আছি
আমি একা বসে ভাবি সারাবেলা
তোমাদেরই কথা আজ মনে পড়ে
যখন আমার মনে হয় আমি অসহায়
স্নেহের আঁচল ছড়িয়ে দিয়েছো সারাদেহে, এই হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে
মা, তুমি কত আদরের, আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার
যখন আমি ভাবি তোমায়, মা, তোমায়, এ মন কেঁদে ওঠে
অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ে চিঠির পাতায়
স্নেহের আঁচল ছড়িয়ে দিয়েছো সারাদেহে, এই হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে
মা, তুমি কত আদরের, আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার
এখনো কি তুমি আমায়, বাবা, বকো মনে মনে?
সেই স্মৃতি আজ হারাই কাছে, না পেয়ে তোমায়
স্নেহ, আদর ছড়িয়ে দিয়েছো সারাদেহে, এই হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে
মা, তুমি কত আদরের, আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার
মা গো, মা গো, মা গো (মা, তুমি কত আদরের, আজ বুঝি)
আজ হারাই কাছে, না পেয়ে তোমাদের আমি (দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি)
বাবা, বাবা, বাবা (বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই)
আজ হারাই কাছে, না পেয়ে তোমাদের আমি (স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার)