Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shuno Nandini
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
শুন নলিনী, খোলো গো আঁখি
ঘুম এখনো ভাঙিল না কি
দেখো, তোমারি দুয়ার-'পরে
সখী, এসেছে তোমারি রবি
শুন নলিনী, খোলো গো আঁখি
শুন প্রভাতের গাথা মোর
দেখ ভেঙেছে ঘুমের ঘোর
জগত উঠেছে নয়ন মেলিয়া
নূতন জীবন লভি
তবে তুমি কি সজনী জাগিবে নাকো
আমি যে তোমারি কবি
শুন নলিনী, খোলো গো আঁখি
প্রতিদিন আসি, প্রতিদিন হাসি
প্রতিদিন গান গাহি
প্রতিদিন আসি, প্রতিদিন হাসি
প্রতিদিন গান গাহি
প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
ধীরে ধীরে উঠ চাহি
প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
ধীরে ধীরে উঠ চাহি
আজিও এসেছি, চেয়ে দেখো দেখি
আর তো রজনী নাহি
আজিও এসেছি, উঠ উঠ সখী
আর তো রজনী নাহি
সখী, শিশিরে মুখানি মাজি
সখী, লোহিত বসনে সাজি
দেখো বিমল সরসী-আরশির 'পরে
অপরূপ রূপরাশি
থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া
নিজ মুখছায়া আধেক হেরিয়া
ললিত অধরে উঠিবে ফুটিয়া
শরমের মৃদু হাসি
শুন নলিনী, খোলো গো আঁখি
ঘুম এখনো ভাঙিল না কি?
দেখো, তোমারি দুয়ার-'পরে
সখী, এসেছে তোমারি রবি
শুন নলিনী, খোলো গো আঁখি