Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Osotto
Mastul
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমাদেরও চলে যায় কতদিন
শব্দহীন নীরবতায়
পাখির ডানায় ভেজা ভোর
রাখিনা তোমার চোখে চোখ কতদিন
আমাদেরও চলে যায় কতদিন
শব্দহীন নীরবতায়
পাখির ডানায় ভেজা ভোর
রাখিনা তোমার চোখে চোখ কতদিন
যখন সন্ধ্যে নামে নুয়ে রোদ্দুর মাখে গোধূলির রঙ
ক্ষয়ে ক্ষয়ে পাথরের চোখে শশ্মান সুনসান
আর তোমার স্মৃতির যত কথা যত ব্যাথা
ঢেউ হয়ে শাসন করে নদীর বুক
আমরা মিছেমিছি পথ চলি
আমরা না জেনেও জেনে ফেলি ভুল পথের ঠিকানা
স্বভাবের রোদ্দুরে কিছু ব্যাথা বোনে সুখের জাল
আমাদের মতো যারা পথ হারানোর দলে
ওরা ও দেখতে অবিকল
ওরা ও কি ঢেউ গোনে ডাঙার জ্যোৎস্নায়
পাহাড়ির ফুলের গালে মাখে প্রেমহীনতার রোদ
ওরা ও মেঘ ধরে মেঘে আঁকে মেঘলা চোখ
কত পাখি ঘরে ফেরে সন্ধ্যায়
ঘর নেই যার সে পাখি ফিরবে কোথায়
কেউ কেউ থেকে যায় পাখি হয়ে ঘরহীন মিছিলে
আঁধারের সমাগমে লিখে মৃত্যুর ছাড়পত্র
আমরা মিছেমিছি পথ চলি
আমরা না জেনেও জেনে ফেলি ভুল পথের ঠিকানা
আমরা মিছেমিছি পথ চলি
আমরা না জেনেও জেনে ফেলি ভুল পথের ঠিকানা