Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Durgamogiri Kantar Maru
Lopamudra Mitra
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ
কান্ডারী, আজি দেখিব তোমার মাতৃমুক্তি পণ

হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন?

কান্ডারী বল, "ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র"
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান

আজি পরীক্ষা, জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার