Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Neelanjana
Nachiketa
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
লাল ফিতে, সাদা মোজা, স্কু-স্কুলের ইউনিফর্ম
লাল ফিতে, সাদা মোজা, স্কু-স্কুলের ইউনিফর্ম
ন'টার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট-ছুটে রাস্তার মোড়ে
দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুলবাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষণ্ন দিন, বাজে না মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন, ওহ
হাজার কবিতা, বেকার সবই তা
হাজার কবিতা, বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোঁড়ায়
হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনোরঞ্জন
দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
তখন নীলাঞ্জনা, প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দুচোখ মেলে, ওহ
হাজার কবিতা, বেকার সবই তা
হাজার কবিতা, বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি, তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান, প্রভাতফেরির গান
মন দিন গুনে সেসব দিনের আশায়
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাঁড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিল মগন এ প্রাণপণ
হাজার কবিতা, বেকার সবই তা
হাজার কবিতা, বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা