Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tumi Emni Emni Esho
Sanchita Bhowmick feat. Tamalika Golder & Swadesh Misra
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আসবে যবে ঘরের মাঝে
মেঘলা হয়ে এসো
শ্রান্ত চিবুক অন্তরালে
বিষন্নতায় ভেসো
নাহয় একটু প্রাণে বিহানগানে
আবেশ হয়ে মেশো
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো
তুমি আমার কাজল কালো
মেঘের ফাঁকে শশী
যাওয়া আসার পথের ধারে
নিখাদ গড়িমসি
যদি ঘুম ভালো হয় আমার সুরে
গুঞ্জরণে ভেসো
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো
তুমি আমার আঁচল মেঘে
সুবাস পরবাসী
দূরের হাওয়া ভুলিয়ে ভাসি
স্পর্শে পাশাপাশি
যদি জড়াও বুকে যত্নে আপন
বলবো ভালোবেসো
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো
আসবে যবে ঘরের মাঝে
মেঘলা হয়ে এসো
শ্রান্ত চিবুক অন্তরালে
বিষন্নতায় ভেসো
নাহয় একটু প্রাণে বিহানগানে
আবেশ হয়ে মেশো
তুমি এমনি এমনি এসো
তুমি এমনি এমনি এসো