Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bolbo Toke Ki Kore
Imran, Ayush & Sree Pritam
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
বলবো তোকে কি করে?
মন হারালো বেঘোরে
তোর চোখেরই পাতায় মন জড়ালাম
বলবো তোকে কি করে?
মন হারালো বেঘোরে
তোর চোখেরই পাতায় মন জড়ালাম
আবছা যত রাত ছিলো
তোর ছোঁয়াতে ঘুম পেলো
যা ছিলো সব আমার তোকেই দিলাম
এলোমেলো হলো জানি না কি পেলো
ইচ্ছেরা আজ বাঁধন ছাড়া
লাগে এখন একা, সবই লাগে ফাকা তুই ছাড়া
তোর আঙ্গুল ধরে
একমুঠো আদরে
তোর শুধু তোর হতেই পা বাড়ালাম
বলবো তোকে কি করে?
মন হারালো বেঘোরে
তোর চোখেরই পাতায় মন জড়ালাম, মন জড়ালাম
হাওয়াতে গল্প আমি লিখেছি তোর নামেই
পারলে তুই সময় করে নিস পড়ে
ঘুম ভাঙ্গা মিঠে রোদ্দুরে, থাকবি তুই খুব কাছে
জোছনাতে বল নিবি আমায় তোর করে
সাদাকালো যা ছিলো
তোর ছোঁয়াতে রঙ পেলো
না পাওয়া যা খুশি সঙ্গে পেলাম, সঙ্গে পেলাম
আসে রোজ রোজ রাত আমার, তোকে ভেবে ভেবে
স্বপ্নেরা তোর হাত ধরে পথ হারায়
তোর কিনারা পাওয়ার চুপকথা
আসতে চায় দু'ঠোঁটে
ঘরে বেঁধেছে মন তোর এই মন পাড়ায়
চুপিচুপি তোর হলাম
ধীরে ধীরে মন পেলাম
এই মনে আজ লিখা শুধু তোর নাম
শুধু তোর নাম
তোরই হলাম
তোরই হলাম