Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sokhi Bhabona Kahare Bole
Antara Mitra
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সখী ভাবনা কাহারে বলে
সখী যাতনা কাহারে বলে
তোমরা যে বলো দিবস রজনী
ভালবাসা ভালবাসা
সখী ভালবাসা কারে কয়
সে কি কেবলে যাতনাময়
সে কি কেবলই চোখের জল
সে কি কেবলই দুখের শ্বাস
লোকে তবে করে কি সুখেরই তরে
এমন দুখের অাশ
অামার চোখে তো সকলই শোভন
সকলই নবীন, সকলই বিমল
সুনীল অাকাশ, শ্যামল কানন
বিশদ জোছনা, কুসুম কোমল
সকলই অামার মতো
তারা কেবলই হাসে, কেবলই গায়
হাসিয়া খেলিয়া মরিতে চায়
না জানে বেদন, না জানে রোদন
না জানে সাধের যাতনা যত
ফুল সে হাসিতে হাসিতে ঋরে
জোছনা হাসিয়া মিলায়ে যায়
হাসিতে হাসিতে অালোক সাগরে
অাকাশের তারা তেয়াগে কায়
অামার মতন সুখী কে অাছে
অায় সখী, অায় অামার কাছে
সুখী হ্রদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রান
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা
একদিন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা
সখী ভাবনা কাহারে বলে
সখী যাতনা কাহারে বলে
তোমরা যে বলো দিবস রজনী
ভালবাসা ভালবাসা
সখী ভালবাসা কারে কয়