Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tomar Jonmodine
Tushar Debnath
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে
নানান রঙের রোদে
আমিও করবো স্নান
সুরেলা পিয়ানো থেকে উঠে
ছুটে আসা রোদেলা দুপুরে
মাথাচাড়া দিয়ে ওঠে আবেগ
সমুদ্র তীরে ফেলে ছুঁড়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ সরু হতে
থাকি ছায়াদের মতো
তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
হওয়াতে ভেসে বেড়ানো মানুষ
তোমাকে ফুলের তোড়া দিয়ে
এরা কেউ খোঁজ রাখবে না
ঘুরি আমি কত চিঠি নিয়ে
কোনো আশা নেই জেনেও
আমিও ক্রমশ ফিকে হয়ে আসি
শীতের বিকেলে
তোমার জন্মদিনে
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান
তোমার ফুলের টবে
নানান রঙের রোদে
আমিও করবো স্নান