Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tomaro Asime
Jayati Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু
কোথা বিচ্ছেদ নাই
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু
কোথা বিচ্ছেদ নাই
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ
দুঃখ হয় হে দুঃখের কূপ
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ
দুঃখ হয় হে দুঃখের কূপ
তোমা হতে যবে হইয়ে বিমুখ
আপনার পানে চাই
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই
হে পূর্ণ, তব চরণের কাছে
যাহা-কিছু সব আছে আছে আছে
নাই নাই ভয়, সে শুধু আমারই
নিশিদিন কাঁদি তাই
হে পূর্ণ, তব চরণের কাছে
যাহা-কিছু সব আছে আছে আছে
নাই নাই ভয়, সে শুধু আমারই
নিশিদিন কাঁদি তাই
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার
রাখিবারে যদি পাই
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু
কোথা বিচ্ছেদ নাই
তোমার অসীমে প্রাণমন লয়ে
যত দূরে আমি ধাই