Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
HOTE PARTO ANEK KICHHUI
Nochiketa
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
হতে পারতো অনেক কিছুই
হতে পারতো সবই ভালো
এসে পড়তো রোদের ছটা
যখন মনের আকাশ কালো
তাই তোমার আশায় থাকি
আমি অন্ধকারের পাখি
উড়ে যাবেই চলে, গাইবে পাখি
শেকল ভাঙার গান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
হতে পারতো অনেক কিছুই
হতে পারতো সবই ভালো
এসে পড়তো রোদের ছটা
যখন মনের আকাশ কালো
তবু তোমার আশায় থাকি
আমি অন্ধকারের পাখি
উড়ে যাবেই চলে, গাইবে পাখি
শেকল ভাঙার গান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
ভালোবাসা, প্রতিশ্রুতি, গাল ভরা কথা
আঁচলে আমায় ধরেছো, জমবে বুকে ব্যথা
ভালোবাসা বাঁচে না শর্তের শাসনে
গেল যে, পরানটা গেল আঁচলের বাঁধনে
তবু সবুজ ছবি আঁকো
আর মনে মনে ডাকো
আমি আসবো না, শুনবো না
ভালোবাসার গান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
হতে পারতো অনেক কিছুই
কিছু হবে না, তাও জানি
হওয়ার মধ্যে হতে পারে
তোমারই হয়রানি
আমি পরকীয়ায় যাবো
তোমার প্রেমের নাম ডোবাবো
তুমি জানো চাতুরি
ছলনার পথেই আমি যাবো
তবু আশায় ও বুক বাঁধো
কত কাঁদো, কত সাধো
আমার ঘরে ফেরার আশাতে গাও
ঘরে ফেরার গান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
হতে পারতো অনেক কিছুই
হতে পারতো সবই ভালো
এসে পড়তো রোদের ছটা
যখন মনের আকাশ কালো
তাই তোমার আশায় থাকি
আমি অন্ধকারের পাখি
উড়ে যাবেই চলে, গাইবে পাখি
শেকল ভাঙার গান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান
আমি পারবো না, পারবো না
রাখতে প্রেমের মান