Skip to content

Aaji Bhramorer Sure Sure

Madhuri Chatterjee
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

আজি ভ্রমরের সুরে সুরে ফাগুন কি এলো ফিরে মোর? আজি ফাগুন কি এলো ফিরে মোর? তাই খুশির বাঁশিতে শুনি দুখের রজনি হলো ভোর শুনি দুখের রজনি হলো ভোর আজি ভ্রমরের সুরে সুরে ফাগুন কি এলো ফিরে মোর? হৃদয়ের মৌ-বনে কত মধু আলাপনে হৃদয়ের মৌ-বনে কত মধু আলাপনে বুনো সাজে এলো বুঝি মম মনচোর আজি ভ্রমরের সুরে সুরে ফাগুন কি এলো ফিরে মোর? নূপুরের রিনিঝিনি, কাঁকনের খিনিখিনি মাঝে বলো ওগো শুনি কেন বধূয়ার প্রেম যেন বাজে মধুমাসে কী আবেশে ফুলশাখে মধু বাসে মধুমাসে কী আবেশে ফুলশাখে মধু বাসে কলি জানে কলি কেন খোলে তারই দোর আজি ভ্রমরের সুরে সুরে ফাগুন কি এলো ফিরে মোর? নিপছায়ে বনবায়ে আনুরাগে চাপা ওঠে ত্রুটি অকারণে অনুক্ষণে মুকুলের বাঁধা যায় টুটি সাগরের যত কথা, যত প্রেম-ব্যাকুলতা আজি জানি না তো কভু সে কি আকাশের বুকে ওঠে বাজি শুধু জানি মোর প্রাণে ফাগুনের গানে গানে শুধু জানি মোর প্রাণে ফাগুনের গানে গানে সুরে সুরে গাহে পাখি, গাঁথে মালাজোড় আজি ভ্রমরের সুরে সুরে ফাগুন কি এলো ফিরে মোর?