Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nibir Megher Chhayay
Prithwis Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে
ওগো প্রবাসিনী
স্বপনে তব তাহার বারতা কি পেলে
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে
আজি তরঙ্গকলকল্লোলে
দক্ষিণসিন্ধুর ক্রন্দনধ্বনি
আজি তরঙ্গকলকল্লোলে
দক্ষিণসিন্ধুর ক্রন্দনধ্বনি
আনে বহিয়া কাহার বিরহ
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে
লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি
নিশীথরাতের রাগিণী বহি
লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি
নিশীথরাতের রাগিণী বহি
নিদ্রাবিহীন ব্যথিত হৃদয়
ব্যর্থ শূন্যে তাকায়ে রহে
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে
ওগো প্রবাসিনী
স্বপনে তব তাহার বারতা কি পেলে
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে