Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rimi Jhimi Ei Srabane
Asha Bhosle
Popularity · Moderate
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
বধুয়া রিমিঝিমি এই শ্রাবণে
কালো মেঘে ভরা গগনে
চাই যেতে অভিসারে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
বধুয়া রিমিঝিমি এই শ্রাবণে
কালো মেঘে ভরা গগনে
চাই যেতে অভিসারে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
বকুল মালা রেখেছি গাঁথিয়া, এনেছি রজনীগন্ধা
বাদলধারা কহিছে আজিকে, যেমনি অলকানন্দা
ধরণী যৌবন ভারে শিহরি ওঠে বারে বারে
রাগিনী বাজে মল্লারে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
হো পিউ কাহা ডাকে ফিরেছে পাপিয়া, ফিরেছে পরবাসী
বৃষ্টি ধারা দেখে দেখে হয় মোর প্রাণ উদাসী
শাল পিয়ালেরই ফাঁকে দেয়া যে ঘন ঘন ডাকে
ভয় লাগে এই ঘরে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
বধুয়া রিমিঝিমি এই শ্রাবণে
কালো মেঘে ভরা গগনে
চাই যেতে অভিসারে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে
ওগো, এসো, তুমি এসো মোর ঘরে