Skip to content

Maya - Version

Kaaktaal
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

মায়া কেউ এখানে কেউ কেউ এখানে নেই শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে জোছনা ঝরিয়ে দেখো জোনাকি ডেকেছে কত আকাশে জ্বেলেছে বাতি হাজারো তারা। কেউ এখানে কেউ কেউ এখানে নেই শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে মেঘ সরে যায় মৃদু হাওয়া বয়ে যায় তাতে অগোচরে মিশে প্রিয় হাস্নাহেনা। মোর বুকটা কাঁপে মোর হাতটা কাঁপে তুমি মেঘপানে একমনে দেখছ কাকে? মোর শিরদাঁড়াতে শীত গড়িয়ে নামে তুমি গুনগুন মধু সুরে ডাকছ কাকে? দেখো আমি এখানে আছি তোমারই পাশে শত কথা সব ঠোঁটে গিয়ে আটকে আছে। তোমার খোলা চুলে দোলা -মৃদু হাওয়া ছুঁয়ে যাওয়া ঠোঁটে আলতো কাঁপন – কেটে যায় কতক্ষণ এই অপারগতার চোখে তাকিয়ে মনের কথা বলবে না যদি শুধু একটু হাসো... এই অধমেরে তুমি ভালো একটু বাসো ... কেউ এখানে কেউ কেউ এখানে নেই শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে কেউ এখানে কেউ কেউ এখানে নেইজ শুধু একা আমি আর চাঁদটা তাকিয়ে থাকে...