Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Ekdike Shudu Tumi
Manna Dey
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি
আমার একদিকে শুধু তুমি
পৃথিবী অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারই দিকটা নিলাম
আমি তোমারই দিকটা নিলাম
এধারে দু'ফোঁটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল
এধারে দু'ফোঁটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল
তবু সমুদ্র ছেড়ে চোখেরই জলটা
বুকে করে আমি গেলাম
আমি তোমারই দিকটা নিলাম
আমি তোমারই দিকটা নিলাম
এখানে কাঁটালতায় একটি ফুলের দোলা
এখানে কাঁটালতায় একটি ফুলের দোলা
ওখানে বসন্ত, হাজার ফুলের মেলা
এখানে কাঁটালতায় একটি ফুলের দোলা
এপাশে শঙ্কা-চিন্তার দিন
এপাশে শঙ্কা-চিন্তার দিন
ওপাশে সময় ভাবনাবিহীন
তবু নির্ভাবনার শান্তিকে ছেড়ে
অশান্তি নিতে এলাম
আমি তোমারই দিকটা নিলাম
আমি তোমারই দিকটা নিলাম
আমি তোমারই দিকটা নিলাম