Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
A Maje Maje Tabo
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই হারাই, সদা হয় ভয়
হারাই হারাই, সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে
আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ
আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ
তুমি যদি বলো এখনি করিব বিষয়-বাসনা বিসর্জন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই