Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bidrohi
WARSITE
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
অশান্ত মন বিষণ্ণ প্রহরে
অস্থিরতা ছুঁয়ে যায় অগোচরে
বিনিদ্র চোখ বিস্ময়ে পূর্ণতা
মুছে ফেলে, ছিঁড়ে ফেলে মৌনতা
বিদ্রোহী, আমি সত্যের কবি
অদম্য সত্তা, সময়ের দাবি
লিখিত ঘোষণায় দ্বিতীয় সূচনা
অক্ষর অক্ষর জুড়ে কামনা
স্বাগতম আমার এই পৃথিবীতে
(বিদ্রোহী, আমি বিদ্রোহী)
(বিদ্রোহী, আমি বিদ্রোহী)
বিদ্রোহের নতুন এই যাত্রাতে
(বিদ্রোহী, আমি বিদ্রোহী)
(বিদ্রোহী, আমি সত্যের কবি)
আমার অস্তিত্ব, আমার অহংকার
আমার জগতে নেই তোমার অধিকার
নয় কোনো ভয়, অথবা সংশয়
বিক্ষোভের হিমালয় এ মহাপ্রলয়
আঘাত কত করবে আমায়
রুখতে পারবে কতটা
ভুলের মোহে মাতছো নিজেই
চেনো না এ নীরবতা
রুদ্ধ দুয়ার ভাঙবো এবার
(বিদ্রোহী, আমি বিদ্রোহী)
(বিদ্রোহী, আমি বিদ্রোহী)
মুক্তির মশাল জ্বলবে আবার
(বিদ্রোহী, আমি বিদ্রোহী)
(বিদ্রোহী, আমি সত্যের কবি)
আমার অস্তিত্ব, আমার অহংকার
আমার জগতে নেই তোমার অধিকার
নয় কোনো ভয়, অথবা সংশয়
বিক্ষোভের হিমালয় এ মহাপ্রলয়
আমার অস্তিত্ব, আমার অহংকার
আমার জগতে নেই তোমার অধিকার
নয় কোনো ভয়, অথবা সংশয়
বিক্ষোভের হিমালয় এ মহাপ্রলয়