Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aami Taar Thikana Rakhini
Sudhin Dasgupta
,
Manna Dey
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানি না
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানি না
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
আজও সেই চোখের তারায়
প্রথম তারা জ্বলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...
তার ছায়া তো রাখিনি ধরে
ধরার মতো ছিলো কী আর
ধূ ধূ মনের প্রান্তরে
তার ছায়া তো রাখিনি ধরে
তাই অরণ্যে, পর্বতে
অন্য মনের জগতে
তাই অরণ্যে, পর্বতে
অন্য মনের জগতে
আমি সেই পলাতকায়
বেঁধেছি প্রতি পলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানি না
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...