Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Haripada
Anjan Dutt
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
লায় লায়লা লায় লায়লা্লায় লায় লায়লা লায় লায়লা লায়
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
আকাশ থেকে নেমে এলো একরাত্রে
বড় বড় বড় বড় গোল গোল চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
আকাশ থেকে নেমে এলো একরাত্রে
বড় বড় বড় বড় গোল গোল চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
মেস বাড়িতে তার বাস
দায়িত্ব নেই কোনো ঝঞ্ঝাট নেই কোনো
নেই তার কোনো অভিলাষ
আছে কলসি আছে, আছে ঘরের কোণে
আছে গামছা আছে, আছে মারগো সাবান
চশমার মাইনাস পাওয়ার আছে
পরিপাটি একটা গোঁফ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
আছে একা একা স্বপ্ন দেখার অভ্যেস
তার ধার করে পত্রিকা পড়া
আছে এইট বি বাসের এক কোণটার জন্য
সকালের অফিসের তাড়া
আছে ছোটবেলা থেকে একটানা জ্বর রোগ
তাই তেল ঝাল নুন খাওয়া হয় না
শুধু সাদা সেদ্ধ ছিল যে বরাদ্দ
যতই না ইচ্ছে হোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
বিজ্ঞাপনের হাতছানি দেখেও না দেখে
ভিড় বাসে পাট ভাঙা শাড়ির পরশ ভুলে থেকে
শনিবার, শনিবার নড়বড়ে সিঁড়ি বেয়ে
মেসটার ছাদে উঠে আকাশের দিকে চেয়ে
জলে ভরে যেত তার চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হয়তোবা কোনোদিন প্রার্থনা করেছিল সে
তাই ধুম করে হঠাৎ এক শনিবারে নেমে আসে
টিভির অ্যান্টেনা বাঁচিয়ে আস্তে করে
পাঁচিলের ধারে ঘেঁষে বনবন করে
ঘুরে নেমে এলো বড় বড় চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
ঘাবড়ে গিয়ে দাঁতকপাটি লেগে যায়
ঘেমে যায় হরির নাকটা
কোনো এক ম্যাগাজিনে দেখেছিল এই ছবি
অজানা উড়ন্ত কী একটা
ধুয়ে যায় হরিপদ সাদা সাদা আলোতে
বেজে ওঠে এসরাজ কত
হাত পা মন মাথা ঘামতে ঘামতে
টনটন করে তার নখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হঠাৎ কী মনে হলে খিলখিলিয়ে হেসে ওঠে হরিপদ কেরানি
এতসব বড় বড় দেশ মেশ ফেলে তোরা কলকাতাতেই এলি
নিশ্চয়ই পথ ভুল করেছিস যে ব্যাটারা, পাবি না যে কিছুই হেথায়
হাসতে হাসতে দুটো পাটি হরিপদ, জলে ভরে যায় তার চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
বুঝতে পারেনি তারা কখন যে নেমে এসে
তুলে নিয়ে গেছে তাকে মেঘের ওপারে কোন দেশে
কেউ কোনোদিন তার খোঁজ করেনি কো আর
ছিল নাকো কেউ তার কোনো খোঁজ করবার
কেউ করেনি কো কোনো শোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
লায় লায়লা লায় লায়লা্লায় লায় লায়লা লায় লায়লা লায়
লায় লায়লা লায় লায়লা্লায় লায় লায়লা লায় লায়লা লায়