Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ei To Sedin Tumi
Manna Dey
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
এই তো সেদিন...
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দু'টি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরও কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে?
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরও কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে?
কণাটুকু তার আমি শুধিতে পারিনি
ব্যথা দিয়ে তাই আর বেঁধো না বেদনা
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
অনেক হারাতে হলো জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি
এবার একলা আমি কাঁদি
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই
স্বরলিপি ভুল করা শেষের এ গান
স্মৃতির বীণায় আর সেধো না, সেধো না
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দু'টি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না
এই তো সেদিন তুমি আমারে বোঝালে