Ek Chokhe Podma
Asif Akbar
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
মায়ের বকুনি আর বাবার শাসন থেকে
বাঁচিয়ে যে সারাক্ষণ রাখত আমায়
ছোটো ভাইটি যেন থাকে দুধেভাতে
প্রলয়কবলিত যেন সে না হয়
জন্ম নিয়েছে যে পরের হবে বলে
ধরে রাখি তাকে সে ক্ষমতা নেই
মেয়ে হয়ে এসেছে ভাগ্য লিখন
আমাদের ঘর ছেড়ে চলে সে যাবেই
বুবু, মনে পড়ে, মনে পড়ে
তোর আদর, তোর সে স্নেহ
আমি সেই আদর, সেই স্নেহ কোথা পাব?
বুবু, মরণের পরে যদি নতুন জীবন থাকে
আমি সেই জনমে তোর ছেলে হয়ে জন্ম নেব
একটা ছোট্ট দুর্ঘটনা
নিয়ে গেল বুবুকে অনেক দূরে
তার রেখে যাওয়া সেই হারমোনিয়াম
একাই সে পড়ে আছে, বাজে না সুরে
মাকে দেখি আড়ালে মোছে শুধু চোখ
পুরোনো ছবির মাঝে স্মৃতি হাতড়ায়
শূন্যতা থেকে যায়, হয় না পূরণ
নিয়তি তবু তাকে মেনে নিতে হয়
বাবাও শোকে দেখি হয়েছে পাথর
সন্তান হারানোর ব্যথা ভুলতে
সারাদিন বাইরে কাটিয়ে আসে
হয়তো স্মৃতির সেই পাতা খুঁজতে
আর আমার শুধু মনে পড়ে
তোর আদর, তোর সে স্নেহ
আমি সেই আদর, সেই স্নেহ কোথা পাব?
বুবু, মরণের পরে যদি নতুন জীবন থাকে
আমি সেই জনমে তোর ছেলে হয়ে জন্ম নেব
বুবু, মনে পড়ে, মনে পড়ে
তোর আদর, তোর সে স্নেহ
আমি সেই আদর, সেই স্নেহ কোথা পাব?
বুবু, মরণের পরে যদি নতুন জীবন থাকে
আমি সেই জনমে তোর ছেলে হয়ে জন্ম নেব