Skip to content

Ei Je Elam Sankha Nadeer Teere

SREEKANTA ACHARYA
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

এই যে এলাম শঙ্খ নদীর তীরে হয়তো গো আসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না এই যে এলাম শঙ্খ নদীর তীরে এই যে এখন একটি তরী বেয়ে আমরা দু'জন চলেছি গান গেয়ে হয়তো বা আর এই তরীতে ভাসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না এই যে এলাম শঙ্খ নদীর তীরে ও পাড়েতে বালুর চরে পথ হারানোর ঢেউ এমনতরো থাকবে কিনা জানে না তা কেউ হায়! জানে না তা কেউ এই যে তিথি যাবেই যাবেই চলে দুলবে না মন হয়ত সুরের দোলে এমন করেও আর কোন দিন হাসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না এই যে এলাম শঙ্খ নদীর তীরে হয়তো গো আর আসবো না তাই বলে কি তোমায় ভালোবাসবো না এই যে এলাম শঙ্খ নদীর তীরে