Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Achenake Bhoy Ki Amar
Rezwana Choudhury Bannya
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে
অচেনাকে ভয় কী আমার ওরে?
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে
অচেনাকে ভয় কী আমার ওরে?
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে
অচেনা এই ভুবন মাঝে কত সুরেই হৃদয় বাজে
অচেনা এই ভুবন মাঝে কত সুরেই হৃদয় বাজে
অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে
অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে
অচেনাকে ভয় কী আমার ওরে?