Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ankhi Duti Jhore Hay
S.D. Burman
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আঁখি দুটি ঝরে-
আঁখি দুটি ঝরে হায়, একা জেগে থাকি
আমি একা জেগে থাকি
আঁখি দুটি ঝরে হায়, একা জেগে থাকি
রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি
"কোথায় সে প্রিয়?" ঝরা মালা কেঁদে কয়
"যারে দিনু সব কিছু সে কি মোর নয়?"
"হায় এ কী পরাজয়!"
হাসির আড়ালে মোর বেদনা যে ঢাকি
রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি
পল্লবে জাগে ওই মর্মর সুর-
যে প্রিয় ছিল কাছে সে তো হলো দূর
বাসর জাগায়ে তারে আজও পিছু ডাকি
রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি
এই বাঁশি আজ ভুলে গেছে গান
বাঁশি ভুলে গেছে গান
অনুরাগ হলো তাই যেন অভিমান-
হলো যেন অভিমান-
নিভে গেছে দীপ, তবু রাত আছে বাকি
রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি
আঁখি দুটি ঝরে হায়, একা জেগে থাকি
রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি