Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Daak Baksher Gaan
#abhikism
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Suzanne পেয়েছি তোমায় আমি আমার যন্ত্রনায়
তুমি বুলিয়ে দিয়েছ হাত আমার একলা চোখের কোণায়
আমি তোমার সাথে ঘর করেছি দুই পলকের মাঝে
তুমি হারিয়ে যাও প্রায়ই, তোমার হারিয়ে যাওয়া সাজে
তুমি লিখো মাঝেমাঝে, আমার এইখানেতেই বাস
এই ডাকবাক্সেই রইল পড়ে আমার ইতিহাস
কবে কেঁদেছিলাম হেসে
কবে যুদ্ধে গেলাম শেষে
কবে হেরে গেলাম তাও
কবে "এদেশ ছেড়ে যাও"
শুনে ভেসেছিলাম জলে
কবে অতলান্ত তলে আবার পাওয়া গেল দেহ
রাখা আছে স্নেহ যত্নে তাও
Suzanne যদি রাধা হলে যমুনা নদীর তটে
আমি হাজার বছর বাঁধবো তোমায় প্রেমের গানের জটে
দাও যুক্তি অদ্ভুত
যদি তাতেও ধরো খুঁত
আমি রাখাল সাজবো গ্রামে
তোমায় ডাকবো অন্য নামে
তখন বাঁশির শব্দ শুনে
তুমি ঝাঁপিও আগুনে
তাতে কলম ভরবো ছাই-এ
আমি লিখবো পুরাণ
লিখবো তাতে বেদ
Suzanne বড় কঠিন তোমার সহজ হাসির ধরণ
বড় ঘন অন্ধকারের মতন তোমার দেহের গড়ন
যখন ভালোবাসা শেষ হয়ে পড়ে থাকবে ইতিহাস
জেনো ডাকবাক্সেই যাবে আবার তোমার আমার লাশ
সেটাও উপড়ে নেবে কেউ
সেথায় পুঁতবে তারা কুঁড়ি
আমি শুনছি, আমি লিখছি
আমি গাইছি তাদের জন্যই এই গান