Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Premer Gaan
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
যদিও আকাশ ধোঁয়াশায় ম্রিয়মাণ
তোমার জন্য লিখছি প্রেমের গান
যদিও আকাশ ধোঁয়াশায় ম্রিয়মাণ
তোমার জন্য লিখছি প্রেমের গান
গলির মুখেই নোংরা-আবর্জনা
আস্ত নরকে নাগরিক আনমনা
গলির মুখেই নোংরা-আবর্জনা
আস্ত নরকে নাগরিক আনমনা
মোড়ের সেলুনে রেডিওয় মুলতান
তোমার জন্য লিখছি প্রেমের গান
কেটে নেয়া গাছ গুড়িটা রয়েছে পড়ে
তাতে মেলে দেয়া রঙ্গিন লুঙ্গি ওড়ে
কেটে নেয়া গাছ গুড়িটা রয়েছে পড়ে
তাতে মেলে দেয়া রঙ্গিন লুঙ্গি ওড়ে
রাস্তার কলে রিকশাওয়ালার স্নান
তোমার জন্য লিখছি প্রেমের গান
বাজারের শাক-সবজির অবশিষ্ট
নালায় ভাসছে কবেকার উচ্ছিষ্ট
পেটে মুখ ঘষে কাক দেয় ঠোঁটে শান
তোমার জন্য লিখছি প্রেমের গান
ছোট্ট দোকানে খই-মুড়ি-চানাচুর
নকুলদানায় পিঁপড়ের ঘুরঘুর
ছোট্ট দোকানে খই-মুড়ি-চানাচুর
নকুলদানায় পিঁপড়ের ঘুরঘুর
সামনেই আছে খয়ের-সুপোরি-পান
তোমার জন্য লিখছি প্রেমের গান
বেঞ্চিতে আছে বেকার ছেলেটা বসে
বন্ধুর কাঁধে বিষন্ন মুখ ঘষে
বেঞ্চিতে আছে বেকার ছেলেটা বসে
বন্ধুর কাঁধে বিষন্ন মুখ ঘষে
কমলো কিছুটা যুবকের অভিমান
তোমার জন্য লিখছি প্রেমের গান
সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্যে সুদিন কি আসবে না
সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবে না
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও পেতেছি আমার প্রেমের গান
আমিও পেতেছি আমার প্রেমের গান