Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ekta Gopon Kotha (RnB)
Rafa feat. Topu
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
একটা গোপন কথা ছিলো বলবার
বন্ধু সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার
মুখে ভালোবাসি না বলে মনেতে
প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন ছিলো সাধারণ তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা, মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয়, আর নয়
এই ভালো আছি এই বেশ
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে
দেখো ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট
প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে, প্রেম করে
দেখো ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি, গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায় (আমায়)