Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sraboner Dharar Moto
Rabindranath Tagore
,
Lagnajita Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের 'পরে
বুকের 'পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
পড়ুক ঝরে
পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে
দুই নয়ানে
নিশীথের অন্ধকারে গভীর ধারে
পড়ুক প্রাণে
পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে
দুই নয়ানে
নিশীথের অন্ধকারে গভীর ধারে
পড়ুক প্রাণে
নিশিদিন এই জীবনের সুখের 'পরে
দুখের 'পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
পড়ুক ঝরে
যে শাখায় ফুল ফোটে না
ফল ধরে না একেবারে
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে
সেই শাখারে
যে শাখায় ফুল ফোটে না
ফল ধরে না একেবারে
তোমার ওই বাদল-বায়ে দিক জাগায়ে
সেই শাখারে
যা কিছু জীর্ণ আমার
দীর্ণ আমার, জীবনহারা
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে
সুরের ধারা
যা কিছু জীর্ণ আমার
দীর্ণ আমার, জীবনহারা
তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে
সুরের ধারা
নিশিদিন এই জীবনের তৃষার 'পরে
ভুখের 'পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের 'পরে
বুকের 'পরে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
পড়ুক ঝরে