Premagneogiri
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
সূর্য পুড়ে আলো
হৃদয় পুড়ে প্রেম
কে ঘুম ভাঙ্গালো
দিলো বিষ হেম
পুড়ে পুড়ে ছাই
নেই পাখির আকাশ
দূরে উড়ে যাই
জানি না দূর কোথায়
দূরে নিয়ে যায়
নিতে কাছে ডেকে
গিয়ে দেখি তাই
চিনি না তোমাকে
পুড়লাম কার ডাকে?
আগুনে পোড়ে বেহালা
পুড়ে আগুনের সুরে
বাজে প্রেমের শিখা
শুনেছে কোন হৃদয়ে
সেই গান শুনেছে
বধির গ্রামোফোনে বাজে
অসময় আগুনের সুরে
দাবানলে হরিণ পোড়ে
পাশের স্বপ্নের হ্রদে
জলের নীল অতলে
হৃদয় ভেজে প্রেমে
এখানে কেউ নেই
আমি আর শুধু প্রেম
পোড়াতে পোড়াতে
ভিজি আগুনের জ্যোৎস্নাতে
থেমেছে গান এখানে
নিভেছি ক্যাম্পফায়ারে
উড়ে যাই ছাই হয়ে
আকাশের অসীম হাওয়াতে
সূর্য পুড়ে আলো
হৃদয় পুড়ে প্রেম
কে ঘুম ভাঙ্গালো
স্বপ্নের বিষ ছোবলে
শুনেছে কোন হৃদয়ে
সেই গান শুনেছে
বধির গ্রামোফোনে বাজে
অসময় আগুনের সুরে
দাবানলে হরিণ পোড়ে
পাশের স্বপ্নের হ্রদে
জলের নীল অতলে
হৃদয় ভেজে প্রেমে
থেমেছে গান এখানে
নিভেছি ক্যাম্পফায়ারে
উড়ে যাই ছাই হয়ে
আকাশের অসীম হাওয়াতে
দাবানলে হরিণ পোড়ে
পাশের স্বপ্নের হ্রদে
জলের নীল অতলে
হৃদয় ভেজে প্রেমে
সূর্য পুড়ে আলো
হৃদয় পুড়ে প্রেম
কে ঘুম ভাঙ্গালো
স্বপ্নের বিষ ছোবলে