Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ami Shunechi Sedin Tumi
Provat Tonoy
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো
আমি কখনও যাইনি জলে, কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও, নেবে তো আমায়
বলো নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে
বলো কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখো
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালোবাসা এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি
আমি দু'চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু'চোখ পেতেছি