Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Antabihin Path Chalai Jiban Shudhu Jibaner Katha
Nachiketa Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
শুধু সূর্যের পানে দেখাই জীবন
জীবনকে ভোগ করে একাই জীবন
শুধু সূর্যের পানে দেখাই জীবন
জীবনকে ভোগ করে একাই জীবন
একই কক্ষপথে ঘোরাই জীবন
স্বপনের সমাধি খোঁড়াই জীবন
মনের গোপন ঘরে
মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে
তাকেই লালন করে চলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন
রাম, ইসলাম আর যীশুরা জীবন
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন
রাম, ইসলাম আর যীশুরা জীবন
ওষুধের বিষপান করাই জীবন
চিকিৎসাহীন হয়ে মরাই জীবন
যে মেয়েটা রোজ রাতে
যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে
তার অভিশাপ নিয়ে চলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন
স্বপ্নের বেচাকেনা করাই জীবন
দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন
প্রতিদিন ঘরে ফিরে
প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে
"এ জীবন চাই না"-টা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন