Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Momo Joubono Nikunje
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
সখি, জাগ, জাগ, জাগ
মম যৌবননিকুঞ্জে
মেলি রাগ-অলস আঁখি
অনুরাগ অলস আঁখি
সখি, জাগ, জাগ
মম যৌবননিকুঞ্জে
আজি চঞ্চল এ নিশীথে
জাগ ফাগুন গুণগীতে
আজি চঞ্চল এ নিশীথে
জাগ ফাগুন গুণগীতে
ওই প্রথম প্রণয়ভীতে
মম নন্দন-অটবীতে
মম নন্দন-অটবীতে
পিক মূহু মূহু উঠে ডাকি
সখি, জাগ, জাগ
মম যৌবননিকুঞ্জে
জাগ নবীন গৌরবে
নব বকুলসৌরভে
মৃদু মলয়াবীজনে
জাগ নিভৃত নির্জনে
মৃদু মলয়াবীজনে
জাগ নিভৃত নির্জনে
আজি আকুল ফুলসাজে
জাগ মৃদুকম্পিত লাজে
আজি আকুল ফুলসাজে
জাগ মৃদুকম্পিত লাজে
মম হৃদয়শয়নমাঝে
শুন মধুর মুরলী বাজে
শুন মধুর মুরলী বাজে
মমঅন্তরে থাকি থাকি
সখি, জাগ, জাগ
মম যৌবননিকুঞ্জে গাহে পাখি
সখি, জাগ, জাগ, জাগ
মম যৌবননিকুঞ্জে