Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pagla Haowar Badal Diney
Kishore Kumar
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে

চেনাশোনার কোন বাইরে, যেখানে পথ নাই, নাই রে

সেখানে অকারণে যায় ছুটে
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে

যাবে না, যাবে না, দেয়াল যত সব গেলো টুটে
যাবে না, যাবে না
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে
বৃষ্টি-নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামের আমি চেলা

আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
পাবো না, পাবো না, মরি অসম্ভবের পায়ে মাথা কুটে
পাবো না, পাবো না