Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Abar Jodi Iche Kore Abar Ashi Phire
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
আবার যদি
দুঃখসুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
আবার যদি
আবার জলে ভাসাই ভেলা
ধুলার 'পরে করি খেলা গো
হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
আবার যদি কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি
আঘাত খেয়ে বাঁচি না হয় আঘাত খেয়ে মরি
আবার তুমি ছদ্মবেশে
আমার সাথে খেলাও হেসে গো
নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
আবার যদি